
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাবির টিএসসি প্রাঙ্গণে ছাত্রলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আদালতের রায় এসেছে ছাত্রলীগকে বলব সেখানে যেন নিয়মতান্ত্রিক রাজনীতি হয়, হিংসার রাজনীতি না হয়, পড়াশোনার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু রাজনীতির ব্যাঙ বের হয়েছে। ছাত্রলীগকে বলব তাদের থেকে সাবধান থাকতে।
তিনি বলেন, ‘আমি অবাক বিস্ময়ে দেখি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য আন্দোলন হয়। আর প্রশাসন সেটি মেনেও নেয়। এটা কোনোভাবেই গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়, এটি হঠকারী সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের যারা মেট্রোরেলের বিরোধিতা করেছিলেন, তাদেরকে টিকিট কেটে মেট্রোরেলে ঘোরানোর অনুরোধ করছি ছাত্রলীগকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho