
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান অভিনীত ‘দো অর দো প্যায়ার’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ এপ্রিল। এ উপলক্ষে প্রচারণায় এসে সম্প্রতি প্রথমবারের মতো নিজের প্রেমজীবন নিয়ে মুখ খুলেছেন তিনি।
‘ডার্টি পিকচার’খ্যাত অভিনেত্রী বিদ্যা বলেন, ‘বিয়ের আগে একসঙ্গে তিনজনকে বেশ পছন্দ করতাম। কিন্তু তিনজনের কেউই এ কথা জানতো না।
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে দেখা হয় সিদ্ধার্থের সাথে। পড়ে যাই প্রেমে। তারপর ২০১২ সালে ওকেই (সিদ্ধার্থ) বিয়ে করি। এখন আমার জীবন শুধুই সিদ্ধার্থময়।
প্রসঙ্গত, ২০১২ সালে প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে ভালোবেসে বিয়ে করেন বিদ্যা বালান। এরপর পেরিয়েছে দাম্পত্য জীবনের ১২ বছর। তবে এতদিনে তাদের ভালোবাসা একটুও কমেনি। বরং বেড়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho