প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৪, ৭:১৫ পি.এম
উল্লাপাড়ায় বেপরোয়া গতির বাসের চাপায় পথচারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেপরোয়া গতির অজ্ঞাত বাস চাপায় আব্দুল হালিম (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আব্দুল হালিম উপজেলার ধোপাকান্দি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,চুলকাটার জন্য বাড়ি থেকে বের হয় আব্দুল হালিম। ধোপাকান্দি ব্রীজের পুর্বপাশে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho