
বয়স মাত্র ত্রিশ। এর মধ্যেই দু-দুবার ক্যানসারের আক্রমণ। তবুও টানা লড়াই করেছিলেন। কিন্তু সেই লড়াই থেমে গেল। এরপর অকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুরভি জৈন। সোশাল মিডিয়ার মাধ্যমে সুরভির মৃত্যুর খবর জানায় তার পরিবার।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, সোশাল মিডিয়ায় জনপ্রিয়তা ছিল সুরভির। অনেকেই তার ফ্যাশন স্টেটমেন্ট পছন্দ করেন। তাদের জন্য নিয়মিত ছবিও শেয়ার করতেন সুরভি। আট সপ্তাহ আগে শেষ ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই ছবিতে ছিল দীর্ঘ রোগভোগের ক্লান্তি।
ছবির ক্যাপশনেও হৃদয়বিদারক বার্তা দেন সুরভি। লেখেন, “জানি, আমি আমার শরীর খারাপ নিয়ে আপনাদের বিশেষ কিছু জানাতে পারিনি, তা ঠিক হয়নি কারণ আপনারা রোজ আমাকে মেসেজ পাঠিয়েছেন। তবে কী জানেন তো, সময়টা ভালো যাচ্ছে না। আর শেয়ার করার তেমন কিছু নেইও। গত দুমাসের বেশিরভাগ সময় আমি হাসপাতালেই কেটেছে। চিকিৎসা চলছে, অত্যন্ত কঠিন আর আমি চাইছি এ সব কিছু শেষ হয়ে যাক।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওভারিয়ান ক্যানসারে ভুগছিলেন সুরভি। একবার নয়, দুবার এই রোগে আক্রান্ত হন তিনি। প্রথমবার ২৭ বছর বয়সে। সে সময় বড় অস্ত্রোপচার হয়েছিল ফ্যাশন ইনফ্লুয়েন্সারের। শরীরে প্রায় দেড়শো সেলাই দেওয়া হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুরভি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho