
মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বরিয়া। নীল নয়না এই সুন্দরি ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। ছবিতে দেখা যায়, মায়ের কাঁধে মাথা এলিয়ে রয়েছে আরাধ্যা। মেয়ের মাথায় থুতনি ঠেকিয়ে পোজ অভিষেকের, ছবিটি তুলেছেন ঐশ্বর্য।
অ্যাশের পোস্ট করা ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এদিকে অভিষেক-ঐশ্বরিয়া মেয়ে আরাধ্যার টানা চোখ, অমলিন হাসি আর নতুন হেয়ার স্টাইলে বুঁদ সামাজিকমাধ্যম। আরাধ্যার এই ট্রান্সফরমেশন থেকে চোখ ফেরাতে পারছেন না কেউই।
এদিকে ঐশ্বরিয়ার পোস্টটি নিজের সামাজিকমাধ্যমেও শেয়ার করেছেন অভিষেক। ঘরোয়া সেলিব্রেশনেই এই বিশেষ দিনটি কাটিয়েছেন তারা।
উল্লেখ্য, ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে সেরেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া, চার বছর পর ২০১১ সালের নভেম্বরে জন্ম হয় আরাধ্যার। এর আগে গত মার্চে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেলিব্রেশনে বচ্চন পরিবারের সঙ্গে দেখা মিলেছিল ঐশ্বরিয়ার। তখন মনে করা হয়েছিল অভিমানের বরফ হয়তো গলেছে। তবে জয়ার জন্মদিনে ঐশ্বরিয়ার শুভেচ্ছা বার্তা না আসায় ফের জলঘোলা হয়। যদিও এবার এই তারকা দম্পতিকে একফ্রেমে দেখে অনেকটাই আশ্বস্ত হয়েছেন অ্যাশ-অভিষেক ভক্তরা। তাঁদের দাবি, ডিভোর্সের পুরো জল্পনাই নাকি মিডিয়ার তৈরি!
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho