
বরিশালে কিশোরী ধর্ষণের দায়ে বাছিরউদ্দিন জমাদ্দার নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনাল। একই আদেশে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (২৪ এপ্রিল) বিকালে আসামির উপস্থিতিতে বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন।
দণ্ডিত বাছিরউদ্দিন জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার বড় প্রমহর গ্রামের মৃত আব্দুল মালেক জমাদ্দারের ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, ২০১২ সালের ৫ নভেম্বর গরিব ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিশোরীর চিকিৎসার জন্য তার দূর সম্পর্কের আত্মীয় আসামি বাছির বরিশাল নগরীতে নিয়ে আসে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডের আবাসিক হোটেল সাউথ বেঙ্গলের ১৫ নম্বর কক্ষ ভাড়া নেয়। ওই হোটেল কক্ষে কিশোরীকে ধর্ষণ করে।
৬ নভেম্বর ভোরে পালিয়ে বিষয়টি পুলিশকে জানায় ভুক্তভোগী। পুলিশ এসে বাছিরকে গ্রেপ্তার এবং কিশোরীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে। এ ঘটনায় ওই দিন কিশোরী বাদী হয়ে অভিযুক্তকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করে।
২০১৩ সালের ৮ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ওসিসির এসআই সেলিম খান বাছিরকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এই রায় দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho