প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ১০:০৪ পি.এম
ঝিকরগাছায় যুবককে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা

যশোরের ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামে দূর্ধর্ষ সন্ত্রাসী কর্তৃক গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেন প্যাঞ্চাকে খুজে না পেয়ে তার ছেলে রিয়াদ হোসেন (১৮) কে কাঁচি দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে জখমের অভিযোগ উঠেছে। আহত রিয়াদ বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
জানাগেছে, চলতি ইরিবোরো মৌসুমের শেষের দিকে দোসতিনা উত্তরপাড়া গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেন একই স্কীমের আনসার আলীর জমির উপর দিয়ে অন্য কৃষকের ক্ষেতে সেচ প্রয়োগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১১টার দিকে সন্ত্রাসী আনসার আলী হাতে ধারালো কাঁচি নিয়ে গভীর নলকুপের ড্রাইভার আনোয়ার হোসেনকে তার বাড়িতে গিয়ে খুঁজতে যায়। এসময় তাকে বাড়িতে না পেয়ে তার ছেলে রিয়াদ হোসেনকে তাদের বাড়ির উঠানে ধারালো কাঁচি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। এতে রিয়াদের একটি কান কেটে যায় ও তার বামহাত ক্ষতবিক্ষত হয়েছে বলে জানা গেছে। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় খবর পেয়ে প্রতিবেশিরা এসে সন্ত্রাসী আনসার আলীকে আটক করে এলোপাতাড়ী মারপিট করে। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানার এস আই সুমন ঘটনাস্থলে গিয়ে ধারালো কাঁচিসহ সন্ত্রাসী আনসার আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রিয়াদ হোসেন পিতা আনোয়ার হোসেন প্যাঞ্চা বাদি হয়ে ঝিকরগাছা থানায় মামলা করেছেন বলে থানার ডিউটি অফিসার এস আই মেজবাহুর রহমান রবিবার সন্ধ্যায় জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho