
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হিট স্ট্রোকে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
শিক্ষিকার নাম হাবিবা রিক্তা। তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার বর্নি বাজারের কাছে। তিনি টুঙ্গিপাড়া উপজেলার ৯নং উত্তর বর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
জানা যায়, বাড়িতে বসে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৭টা ১০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাবিবা রিক্তার স্বামী জাহিদুল ইসলাম মাদারীপুরে মধুমতি ব্যাংকে কর্মরত আছেন। ওই দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বলেন, আমরা পারিবারিক সূত্রে জেনেছি গতকাল তিনি প্রচণ্ডে গরমের মধ্যে ধান সিদ্ধের কাজ করেছিলেন। হাবিবা রিক্তা নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষা পরিবার তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho