
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘এদেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি। হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে।’
\বুধবার (১ মে) জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।’
হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, ‘নিজেদের গ্রুপের সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সঙ্গে নেবেন। নিষিদ্ধ কোনো দ্রব্যাদি বহন করবেন না। কোনভাবেই দলছুট হবেন না। খাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে।’
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোনো সমস্যা অথবা অন্য কোনো বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন তিনি।
জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুর রেজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রশাসক মো. শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান সানা প্রমূখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho