
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তদন্ত করে দেখা হবে। বিশেষ করে মানবপাচার, শিশু পাচার ও অর্থের বিষয় খতিয়ে দেখা হবে। একই সঙ্গে তার স্ত্রী যাতে কোনো কাগজপত্র সরাতে না পারে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে মিল্টন সমাদ্দরের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। পুলিশ সবগুলো অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এর মধ্যে ৯০০ লাশ দাফনের কথা বলা হলেও ৮৩৫ টি লাশ দাফনের কোনো হদিস পাওয়া যায়নি। এছাড়া অপারেশন থিয়েটারের অনুমোদন না থাকা, রোগীদের নির্যাতনের টর্চারসেলসহ গণমাধ্যমে যেসব অভিযোগ এসেছে সব ডিবি তদন্ত করে দেখবে।
তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে মিরপুর থেকে তাকে আটক করা হয়েছে। মামলার পর তাকে রিমান্ডে এনে সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho