
হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মালদা থেকে রানীনগরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। এ সময় পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান। ফলে দেব অক্ষত থাকেন।
দুর্ঘটনার পর সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন টালিউডের এই অভিনেতা। প্রযুক্তিগত ত্রুটির কারণেই হেলিকপ্টারটিতে আগুন ধরে বলে ধারণা করছে পুলিশ।
এদিকে গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়ে দেব বলেন, ‘কিছুটা ট্রমায় আছি। অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলাম, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে যাওয়ার জন্য আমার কাছে সড়কপথই পছন্দ।’
আগামী ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ঘাটালের তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেব।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho