প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ১০:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ৭:২৪ পি.এম
গোয়ালন্দে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিয়ের দাবিতে এক প্রেমিকা প্রচন্ড গরম উপেক্ষা করে দুই দিন যাবত তার প্রেমিকের বাড়িতে অনশন করছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উজানচর ইউনিয়নের নবওছিমদ্দিন গ্রামে।
জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের নবওছিমন্দিন গ্রামের দারগ আলী সরদারের ছেলে সাগর সরদার ( ২৬)। সে ভেকু চালক ও ইটালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ওই ছাত্রী উপজেলার একটি কলেজের উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
কলেজ ছাত্রী জানান, গত চার-পাঁচ বছর থেকে সাগর সরদারের সঙ্গে আমার গভীর প্রেমের সম্পর্ক। সম্প্রতি সাগর সরদার ইতালিতে কাজের উদ্দেশ্যে যেতে ইচ্ছা পোষণ করেছে। এবং ওই আমাকে বিয়ের কথা বলে তার বাড়িতে আসতে বলেছে। গতকাল শুক্রবার সকালে থেকে আমি আমার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি। সাগরের বাড়িতে আমি যখন উঠে আসে তখন সাগর দুই ঘন্টা বাড়িতেই ছিল। এরপর কৌশলে সাগরের বাবা সাগরকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
সরেজমিনে শনিবার দুপুরে সাগরের বাড়ীতে গিয়ে দেখা যায়, ওই প্রেমিকা তার প্রেমিকের বাড়ির উঠানে বসে আছেন। শুক্রবার অনশনরত মেয়েকে ওই বাড়ির লোকেরা তাদের ঘরে আশ্রয় দেন বলে আশেপাশের বাড়ির লোকেরা জানান।
এ ব্যাপারে সাগরের মায়ের কাছে জানতে চাইলে, তিনি কোন কথা বলতে রাজি হননি। ছাত্রীর বড় ভাই মামুন জানান, আমার বোনের সাথে এমন ঘটনা ঘটেছে। আমি চাইনা আর কোন বোনের সাথে এমন কোন ঘটনা কেউ করুক। আমার বোনের জন্য আমি সুষ্ঠ সমাধান চাই।
গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, মেয়েটির অনশনের ঘটনায় মেয়ে বাড়ির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho