
বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের অবস্থা করুন। তার ওপর তীব্র তাপপ্রবাহে মানুষের স্বাভাবিক আয় ব্যহত হচ্ছে। এমন বাস্তবতায়, রেলের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অমানবিক।
রেয়াত তুলে দেওয়ায় ২০ থেকে ৪০০ টাকা পর্যন্ত রেলের ভাড়া বাড়ার প্রতিবাদে এক বিবৃতিতে শনিবার (৪ মে) এ কথা বলেন তিনি।
এসময় তিনি পূর্ব নির্ধারিত ভাড়া বহাল রাখতে সরকারের প্রতি আহবান জানান। এতদিন ১০১ থেকে ২৫০ কিলোমিটার ভ্রমণে গেলে তার ভাড়ার ক্ষেত্রে ২০ শতাংশ, ২৫১ থেকে ৪০০ কিলোমিটার ভ্রমণে ২৫ শতাংশ এবং এর বেশি দূরত্বের জন্য ৩০ শতাংশ ছাড় পেতেন রেলের যাত্রীরা। আজ শনিবার থেকে রেলযাত্রায় এই রেয়াতি সুবিধা উঠিয়ে দেওয়া হয়েছে। ফলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho