
হলিউডের দর্শকনন্দিত সিনেমা টাইটানিক ও লর্ড অব দ্য রিংস অভিনেতা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে মারা যান তিনি। এসময় তার বয়স ছিলো ৭৯ বছর।
বার্নার্ড হিলের প্রতিনিধি লু কুলসন জানান, রোববার ভোরে মারা যান অভিনেতা বার্নার্ড হিল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এই কিংবদন্তির বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল চলচ্চিত্র, টেলিভিশন ও থিয়েটারে। টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয়ের জন্য বড় পরিচিত পানা বার্নার্ড হিল।
বার্নার্ড হিলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে স্কটিশ লোক সংগীতশিল্পী বারবারা ডিকসন টুইট করেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বার্নার্ড হিলের মৃত্যুর খবর। আমরা জন পল জর্জ রিঙ্গো এবং বার্ট, উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে ১৯৭৪-১৯৭- এ একসঙ্গে কাজ করেছি। সত্যিই অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে পথ অতিক্রম করার সৌভাগ্য হয়েছিল।
টাইটানিক ও লর্ড অব দ্য রিংসে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন বার্নার্ড হিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা টাইটানিকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ এবং লর্ড অব দ্য রিংসে কিং থিওডেনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন তিনি। বার্নার্ড একমাত্র অভিনেতা, যার একাধিক সিনেমা ১১টি একাডেমি পুরস্কার জিতেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho