প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ৭:২৫ এ.এম
বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে আজির উদ্দিন নির্বাচিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন বিজয়ী হয়েছেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতিকে আজির উদ্দিন পেয়েছেন ৩০ হাজার ৬০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৯২৭ ভোট। এছাড়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৫৭৯ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে ৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সকালে বেশিরভাগ কেন্দ্র ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে মানুষের ভীড় ছিল চোঁখে পড়ার মত। অবশ্য কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতিতি একটু বেশি দেখা গেছে। নির্বাচন নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থক উৎসাহ থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো আগ্রহ ছিল না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho