
ভারত নারী দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে টস হেরে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় আগে বোলিং করবে বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত নারী দল। বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
শেষ ম্যাচে কোনো পরিবর্তন ছাড়াই মাঠে নেমেছে ভারত নারী দল। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশে একাদশে এনেছে তিনটি পরিবর্তন।
মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলামের পরিবর্তে দলে এসেছেন, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক) নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রুবায়া হায়দার ঝিলিক, সোবহানা মোস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, শরীফা খাতুন, ফারিহা তৃষ্ণা, পিংকি, রিতু মনি ও ঝর্ণা আক্তার।
ভারত একাদশ
শেফালি ভার্মা, স্মৃতি মান্ধনা, হেমালতা, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সাজানা, পূজা বস্ত্রকার, আশা সোবহানা, তিতাস সাধু, রাধা যাদব.
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho