প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৪, ২০২৪, ১:১০ পি.এম
বকশীগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ, ঘোড়া মার্কার কর্মীকে জরিমানা

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া মার্কা) কর্মীকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ মে) বিকালে পৌর শহরের কামারপট্টি এলাকায় এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহ-কারি কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়াম্যান পদ প্রার্থী নজরুল ইসলাম সাত্তারের ঘোড়া প্রতীক মার্কার নির্বাচনী প্রচারনায় ট্রাকে করে অতিরিক্ত সাইন্ড বক্স ও বাদ্যযন্ত্র নিয়ে নির্বাচনী প্রচারনা করার দায়ে উপজেলা আ'লীগ সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক মনিরুরজ্জামান মনিরকে ২০ হাজার টাকা অর্থ দন্ড করেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারি কমিশনার (ভূমি) আসমা -উল -হুসনা জানান, উপজেলা পরিষদ (নির্বাচন আচারণ) বিধি মালা ২০১৬ এর আচরণ বিধি লঙ্ঘণ করায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। তিনি আরো বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho