প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ৬:৩১ পি.এম
বকশীগঞ্জে মাদক-কিশোর গ্যাং ও নারী নির্যাতন রোধে বিট পুলিশিং সমাবেশ

'' বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি, এই পতিপাদ্য কে সামনে রেখে মালপুরের বকশীগঞ্জে, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস বিরোধী ও নারী নির্যাতন রোধে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি করতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৭ মে ) বিকেলে বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে পৌর শহরের নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলা প্রভাষক মুতাসিম বিল্লাহ রুবেল ও মুহতারেমা বিল্লাহ অদ্রি এর সঞ্চালনায় বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ খানের সভাপতিত্বে আয়োজিত সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এসময় অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার গোয়েন্দা শাখা ( ডিবি-২) অফিসার ইনচার্জ সোহেল রানা, বকশীগঞ্জ কমিউনিটির পুলিশং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আফসার আলীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,ও স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho