প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ১২:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ৫:১৩ পি.এম
বকশীগঞ্জে উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা বকশীগঞ্জ দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের উপজেলার চেয়ারম্যান পদে নিলাখিয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নজরুল ইসলাম সাত্তার, তিনি নিলাখিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে প্রথমবারই উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয় অর্জন করেন।
ভাইস চেয়ারম্যান পদে ( পুরুষ) মো: শাহজালাল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার অহনা জিন্নাত মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে নজরুল ইসলাম সাত্তার (ঘোড়া ) ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা চার বারের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ( মোটরসাইকেল ) পেয়েছেন ২৭ হাজার ৮০৬ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মো: শাহজালাল ( টিউবওয়েল) পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জাহিদুল ইসলাম জুমান তালুকদার ( চশমা) পেয়েছেন ১৫ হাজার ২৭৩ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জহুরা বেগম (হাঁস) ৩০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা : আমেনা খাতুন (ফুটবল) পেয়েছেন ১৯ হাজার ৫৯৬ ভোট।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা অহনা জিন্নাত বলেন , সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের ৫৩ টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ১ লাখ ৮৫ হাজার ৫৭৮ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৬৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho