
আইপিএল ম্যাচের মাঝখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউড বাদশা শাহরুখ খান। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক করে ছিলেন জনপ্রিয় এ অভিনেতা। তবে বর্তমানে সুস্থ রয়েছেন তিনি। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন শাহরুখ।
শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। তিনি জানান, মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আশা করি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।
এর আগে গত মঙ্গলবার (২১ মে) কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে আসেন তার স্ত্রী গৌরৗ। সংবাদ সংস্থা এএনআই-এর এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে দাঁড়ানো বিএমডব্লিও একটি গাড়ি থেকে নেমেই দ্রুতগতিতে হেঁটে হাসপাতালে ঢুকেন গৌরী খান।
এদিন হাসপাতালে শাহরুখকে দেখতে হাজির হন অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। কলকাতা নাইট রাইডার্সে এই দম্পতির অংশিদারিত্ব রয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে শাহরুখ খানের বন্ধু হিসেবে পরিচিত জুহি।
কেডি হাসপাতালের চিকিৎসকরা জানান, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয়।মঙ্গলবার আইপিএলের প্রথম প্লে-অফে স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপূরও। মাঠে বসে দলের জয় উপভোগ করেন তারা।
সূত্র- ইন্ডিয়া টুডে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho