
আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি বলেই আমাদেরকে সাজা দিচ্ছে, কারাগারে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র নজরুলের কণ্ঠ দিয়ে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নেওয়া হয়েছিলো। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের গান, কবিতা এবং তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে আজকের বিদ্যমান এই রাজনৈতিক পরিস্থিতিতে আমাদেরকে এগিয়ে যেতে এবং প্রতিবাদ প্রতিবাদ করতে।
তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার গান, স্বাধীনতার গান, বিপ্লবের গান আমাদেরকে অনুপ্রাণিত করছে এবং উজ্জীবিত করছে। আজ আমরা গণতন্ত্র হারা, অধিকার হারা। আমরা এই মুহূর্তে ভয়ংকর স্বৈরতন্ত্রের শৃঙ্খলে রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণেই নজরুল আমাদেরকে উদ্বুদ্ধ করছে প্রতিবাদের জন্য। যেই প্রতিবাদের ভাষায় তিনি অত্যন্ত শৈল্পিক নৈপুণ্যতা দিয়ে গেছেন, সেই প্রতিবাদের ভাষাই আমরা রপ্ত করে আজও গণতন্ত্র ফেরানো, মত প্রকাশের স্বাধীনতা ফেরানো এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার যে লড়াই, সেটা আমরা অব্যাহত রাখছি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho