
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক শরিফুল রাজ গোপনে বিয়ের কাজটা সারলেন। চলতি মাসেই তারা দু'জন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।
উইকিপিডিয়া বলছে, গেল ১৩ মে রাজ-বুবলী চুপিসারে বিয়ে করেছেন। তবে এই তথ্য শতভাগ সত্য বলে দাবি করা যাবে না। কারণ যে কেউ এই অনলাইন তথ্যকোষের তথ্য সংযোজন-বিয়োজন করতে পারেন।
এ নিয়ে অভিনেতা শরিফুল রাজের মুঠোফোনে কল করা হলে তিনি রং নাম্বার বলে ফোন রেখে দেন। এমনকি বুবলীকেও এ বিষয়ে একাধিকবার ফোন করা হলে তিনি কোনো প্রত্যুত্তর দেননি।
এর আগে, চিত্রনায়িকা পরীমণিকে ভালোবেসে বিয়ে করেছিলেন শরিফুল রাজ। কিছুদিন পর তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি। এর মাঝেই তাদের কোলজুড়ে পুত্র সন্তানের আগমণ ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ফলে এক বছর যেতে না যেতেই ২০২৩ সালের সেপ্টেম্বরে কাগজে-কলমে আলাদা হয়ে যান তারা।
অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই সুপারস্টার শাকিব খানকে গোপনে বিয়ে করেন শবনম বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। বর্তমানে তাদের সম্পর্কেও ভাটা পড়েছে। কিন্তু আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর এখনও প্রকাশ্যে আসেনি তাদের। তবে আলাদা থাকছেন তারা।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন রাজ-বুবলী। তাদের অভিনয় ব্যাপক প্রশংসিতও হয়। বাতাসে গুঞ্জন, এই ছবিতে অভিনয়ের সূত্র ধরেই অনেকটা কাছাকাছি আসেন তারা। এখন যদি তারা গোপনে বিয়েও করে থাকেন, তাহলে সেটা মোটেই অবাক করার মতো কোনো বিষয় হবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho