প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৬, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৪, ১:০২ পি.এম
ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল দুই বছর: পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। আগের মতো অভিনয়ে খুব একটা নিয়মিত না থাকলেও দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। সোমবার ছিল এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনে ফেসবুকে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।
বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। এই সময়ের কথা মনে করে পূর্ণিমা লিখেছেন, ‘এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি। এদিকে, ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।
আশফাকুর রহমান রবিনের এটি প্রথম বিয়ে হলেও পূর্ণিমার ছিল দ্বিতীয়। এর আগে, ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho