প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৯, ২০২৪, ৯:৪৯ পি.এম
আওয়ামী লীগ সরকার জনগণের সরকার-এমপি সুজন

আওয়ামী লীগ সরকার জনগণের সরকার ভোট দিলে আওয়ামীলীগ সরকারকেই দিতে হবে।এই সরকার সবসময় জনগণের পাশে আছে, আপনাদের ভালো রাখার জন্য সব সময় কাজ করে যাচ্ছে। তাই ভোট দেওয়ার সময় আওয়ামী লীগ সরকার কেই দিতে হবে এটা মনে রাখতে হবে।
২৯মে (বুধবার) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি।
এসময় তিনি আরো বলেন,আমাকে কখনো কেউ স্যার বলে ডাকবেন না,আমি আপনাদের কারো ভাই আবার কারো ভাতিজা আমার থেকে যারা বড় তারা আমাকে নাম ধরেও ডাকতে পারেন।আপনারা আমাকে ভোট দিয়েছেন পাঁচ বছর আপনাদের সেবা করার জন্য আমাকে স্যার বলার জন্য না। আমি সুজন আপনাদের একজন সেবক হিসেবে থাকতে চাই স্যার হিসাবে না। আমাকে যে কোন সময় ডাকলেই পাবেন আপনাদের আসতে হবে না আমার কাছে, আমি নিজেই চলে যাবো আপনাদের বাসায়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব, ওসি জয়ন্ত কুমার সাহা, সমাজসেবা অফিসার আব্দুর রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু সাঈদ।
এছাড়াও ধর্মগড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁও দুই আসনের একাংশ রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের ২৪ জন গরিব অসহায় মানুষের মাঝে ২৪ টি টিউবওয়েল বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho