
ঢালিউডে ২৫ বছর পূর্ণ হয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের। গত ২৮ মে অভিনেতার রজতজয়ন্তী উপলক্ষে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, নির্মাতা ও চলচ্চিত্র অঙ্গনের সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি।
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপু বিশ্বাস। একটি-দুাট নয়, প্রায় ৭০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তারা। যদিও এখন দজনেই হাঁটছেন ভিন্ন পথে।
তবে অভিনেতার রজতজয়ন্তীর উদযাপন থেকে নিজেকে বঞ্চিত করেননি অপু। অন্য সবার মতো শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।
গত মঙ্গলবার শাকিবকে অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন অপু। যদিও ছবির ক্যাপশনে সামান্য রহস্য রেখেছেন এই অভিনেত্রী।
রজতজয়ন্তী উপলক্ষে একটি গণমাধ্যমে শাকিবকে নিয়ে করা প্রতিবেদনের ছবি পোস্ট করে ক্যাপশনে অপু লিখেছেন— ৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং তাদের সন্তান আব্রাহান খান জয়। এরপর শাকিব খানকে উদ্দেশ করে চিত্রনায়িকা লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অপুর পোস্ট নিয়ে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে রহস্য। ৭২টি ছবির কথা লিখে এই জুটির নির্মিত সিনেমার সংখ্যা বোঝানোর চেষ্টা করেছেন অপু।
তবে কোটি টাকার কাবিন লিখে কী বোঝাতে চেয়েছেন অভিনেত্রী, সেখানে রয়েছে রহস্য। এছাড়া স্ত্রী ও তাদের সন্তানের কথা সবারই জানা।
বর্তমানে একসঙ্গে সংসার না করলেও সন্তানের জন্য দেখা সাক্ষাৎ হয় শাকিব-অপুর। বরাবরই ছেলে জয়কে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করেন দুজন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho