প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৬, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৪, ৬:৫৪ পি.এম
যশোরের শার্শায় যুবককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা লক্ষনপুর ইউনিয়নে হরিনাপোতা গ্রামে মুসা (৩০)নামে এক যুবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সে হরিনাপোতা গ্রামের মৃত আতাল হকের ছেলে।বৃহস্পতিবার বিকালে তাকে কুপিয়ে আহত অবস্থায় রাস্তায় ফেলে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ভর্তি করেন । পরে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হরিনাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ হানিফ জানান,মুসা মান্দার তলা বাজারে একটি চায়ের দোকান বসেছিল হঠাৎ দুটি মাইক্রো এসে মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে।পরে মারা গেছে ভেবে মুসাকে ফেলে তারা চলে যায়। যাবার সময় দুটি বোমা ফাটিয়ে যান বলে জানান ইউপি সদস্য।
ঘটনার সত্যতা স্বীকার করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকালে শার্শার হরিনাপোতা গ্রামের মুসা নামে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। চিকিৎসারত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। হত্যার বিষয়ে শার্শা থানায় একটি মামলা হয়েছে।কে বা কাহারা কি কারনে তাকে কপি হত্যা করেছে তার জন্য তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের আটক এর ব্যাপারে শার্শা থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho