
বলিউড সুপারস্টার সালমান খানের ওপর আবারও হামলার পরিকল্পনার খবর প্রকাশ্যে আনলো মুম্বাই পুলিশ। এর আগে সালমান খানের বাড়িতে সরাসরি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এবার সালমানের গাড়িতে হামলা চালানোর পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালমান খানের গাড়িতে হামলার পরিকল্পনা করছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। তবে হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।
আটককৃতদের নাম ধনঞ্জয় ওরফে অজয় কাশ্যপ, গৌরব ভাটিয়া ওরফে নাহভি, ওয়াসপি খান ওরফে ওয়াসিম চিকনা ও রিজওয়ান খান ওরফে জাভেদ খান।
পুলিশসুত্রে আরও জানা যায়, মুম্বাই, রায়গড়, নভি মুম্বই, থানে, পুণে ও গুজরাটের ৬০-৭০ জন যুবক, যারা সকলেই লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য, তারা সালমান খানের ওপর নজর রাখছিলেন।
অভিনেতার ওপরে হামলা চালানোর জন্য নাবালকদের ব্যবহার করার পরিকল্পনা ছিল তাদের। এমনকি হামলার পর কন্যাকুমারী থেকে নৌকায় করে শ্রীলঙ্কায় পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho