
ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর হয়ে গেছে। এরপর থেকে ছেলে পুণ্য পরীমণির কাছেই রয়েছে। এদিকে বিচ্ছেদের পর থেকে তাদের দুইজনের মুখ দেখাদেখি এবং যোগাযোগ বন্ধ ছিলো। তবে সম্প্রতি পরীমণির বাসায় গিয়েছিলেন শরিফুল রাজ। বিষয়টি গণমাধ্যমে স্বীকার করেছেন চিত্রনায়িকা নিজেও।
ঢালিউড থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন এই আলোচনার ঝড়, ঠিক সেই মুহূর্তে গতকাল শনিবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরীমণির একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নতুন করে রহস্য সৃষ্টি করেছে। স্ট্যাটাসে নায়িকা লিখেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!
সামাজিকমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরীর এই পোস্ট। একজন জানতে চাইছেন—‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’ এমন প্রশ্নের উত্তরে পরীমণি বললেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!
তবে নায়িকার পোস্টে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না থাকলেও নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না যে, প্রাক্তন স্বামী রাজকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন তিনি।
এর আগে, রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করে পরীমণি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য রাজ বাসায় এসেছিলো। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিলো তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিলো। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিলো। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিলো। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। অনেকক্ষণই ছিরো। এলে তো আর বের করে দিতে পারি না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho