শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়ারচক গ্রামে সাপের কামড়ে সাজেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত সাজেদা বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়ারচক গ্রামের আহসান আলীর স্ত্রী।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে বলেন, সাপের কামড়ে একজনের মৃত্যুর খবর জেনেছি। বিস্তারিত তথ্য এখনো পাইনি।

নিহতের স্বামী আহসান আলী বলেন, ‘সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় যে যেকোনো এক সময় সাপ আমার স্ত্রীকে কামড় দেয়। পরে ব্যথায় ছটফট করলে ভোরের দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, রাতে যেকোনো সময় সাপের কামড়ে আহত হয়। পরে তার স্বামী সাপটিকে মেরে ফেলে রাতেই। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। পরদিন সোমবার সে মারা যায়। মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময় : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪