প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২৪, ৮:৫৭ পি.এম
বালিয়াকান্দিতে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ী বালিয়াকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো ও পেয়াজ উৎপাদন বৃদ্ধি কর্মসূচির আওতায় ১ দিনব্যাপি প্রান্তিক কৃষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন কেন্দ্রে ২৪জন কৃষক-কৃষাণীর অংশগ্রহণে দিন ব্যাপি এপ্রশিক্ষন সম্পূর্ণ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো ও পেয়াজ উৎপাদন বৃদ্ধি প্রকল্পের কর্মসূচি পরিচালক, রেজওয়ানা রহমান। অন্যানের মাঝে বক্তৃতা করেন ফরিদপুর মসলা গবেষণা উপ কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো আলাউদ্দিন খান, অতিরিক্ত কৃষি অফিসার মো.শরিফুল ইসলাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো আরিফুর রহমান প্রমুখ।
আলোচনায় বক্তারা কৃষকদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে গ্রীষ্মকালীন টমেটো ও পেয়াজ চাষাবাদ করে কিভাবে উৎপাদন বৃদ্ধি করা যায় তার ওপরে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho