
সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় তিন পথচারীকে ধাক্কা দেওয়ায় পরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, এ অভিনেত্রীর গাড়ি নাকি ওই পথচারীদের ধাক্কা দিয়েছে। শুধু তা-ই নয়, মারধর করার অভিযোগও আনা হয়েছে রাবিনার বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সেই সময়ে উপস্থিত অন্য পথচারীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে রাবিনাকে এই ঘটনায় ছাড়পত্র দিয়েছে মুম্বাই পুলিশ। গোটা ঘটনায় যারা তার উপরে ভরসা রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাবিনা।
গত শনিবার রাবিনার গাড়ি থামিয়ে চড়াও হন তিন নারী পথচারী। তারা দাবি করেন, অভিনেত্রীর গাড়ি নাকি তাদের ধাক্কা দিয়েছে। সঙ্গে সঙ্গে গাড়ির চালক বেরিয়ে আসেন। এরপর গাড়ি থেকে নামেন রাবিনাও। অভিনেত্রীকে দেখতেই রুদ্রমূর্তি ধারণ করেন ওই পথচারীরা- এমনই দাবি করা হয়। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। অভিযোগ আনা হয়- অভিনেত্রীকে প্রায় মারতে উদ্যত হন ওই নারী। ভয় পেয়ে রাবিনাকে আবেদন করতে শোনা যায়, ‘দয়া করে আমায় মারবেন না’।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho