প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ৫:০৭ পি.এম
বকশীগঞ্জে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়ি আটক

জামালপুরের বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে জুয়ার আসর থেকে ৮ জন জুয়াড়িকে আটক করেছে (ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ নিয়ে গঠিত পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-২)।
শুক্রবার (৭ জুন) রাতে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের মাঝগেদরা গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয় বলে জানায় ডিবি।
আটক ব্যক্তিরা হলেন- খামারগেদরার আ: আজিজের ছেলে বাবুল মিয়া,মাঝগেদরার মৃত ইছব আলীর ছেলে মিস্টার আলী,একই গ্রামের সুরুজ আলীর ছেলে হাসান ইমতিয়াজ, মৃধাপাড়ার জিয়াউল হকের ছেলে মাসুদ রানা একই গ্রামের খলিলের ছেলে আবু তাহেরসহ রফিকুল ইসলাম, লেবু মিয়া ও শাহজামাল। তাদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে।
ডিবি-২ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবু রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে, জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়।
এ ছারা পৃথক অভিযানে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক এবং ইসলামপুর উপজেলা থেকে ১২ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জামালপুর কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho