
কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম বলেন, জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছেন। মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খন্দকার বলেন, মরদেহটি ভারতীয় সীমান্তে পড়ে আছে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ নিয়ে আসা হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho