
কোরবানির ঈদকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে পশু বিক্রির হাটগুলো। হাটে প্রায়ই দেখা যায় তারকাদের নামে নামকরণ করছেন পশু বিক্রেতারা। এর মধ্যে আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খানের নামে গরুর সংখ্যা বেশি। তবে তার নাম ব্যবহারে কোনো সমস্যা দেখছেন না ঢালিউডের নায়ক।
নিজের নামে গরুর নাম রাখা প্রসঙ্গে নায়ক জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেন, আমার নাম যখন চারদিকে ছড়িয়ে পড়ে আর সে নামকে কাজে লাগিয়ে যদি কেউ জীবনে ভালো কিছু করতে চায়, দুটো টাকা ইনকাম হয়, লাভবান হন, করুক না। আমার এতে কোনো সমস্যা নেই।
জায়েদ খান বলেন, কোরবানির হাটে প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে, করুক। একজন শিল্পীর ক্ষেত্রে এটা হয়, ব্যাপার না। এর আগে আরও সেলিব্রেটির নামের ক্ষেত্রেও এমন হয়েছে দেখেছি।
এ সময় জায়েদ বলেন, আমার নাম ব্যবহার করে, আমার কাঁধের ওপর ভর করে কেউ যদি ভালো কিছু করতে চায় এটাকে আমি নেগেটিভভাবে দেখি না। কারণ নেগেটিভভাবে দেখলে আমি আমার কাজে মনোযোগ দিতে পারব না। কোরবানির পশুর হাট নিয়েই আমায় পড়ে থাকতে হবে।
গেল রোজার ঈদে মুক্তি পেয়েছে জায়েদ অভিনীত সিনেমা ‘সোনার চর’ । এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। এই ছবিতে আরও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho