
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে যেভাবে নির্বাচন হয়েছে, বাংলাদেশেও বিএনপি সেরকম নির্বাচন চায়। ভারতের নতুন সরকার এই প্রত্যাশাকে মর্যাদা দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কৃষক দলের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান সরকার নতজানু, তাই ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না। দেশকে নতজানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেই উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট চালাচ্ছে আওয়ামী লীগ। যে আওয়ামী লীগ স্বাধীনতার সংগ্রাম করেছিল, তারা এখন আর নেই। এখন আওয়ামী লীগ আজিজ আর বেনজীরের।
রাজনৈতিক-অর্থনৈতিক ছাড়াও বাংলাদেশ ভৌগোলিকভাবেও চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা নেই বলেই সীমান্তে হত্যা ও পানি সমস্যার সমাধান করতে পারছে না সরকার। পানি আমাদের স্বীকৃত অধিকার। কিন্তু বন্ধু দেশ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে আমাদের। তিস্তার পানি বণ্টন চুক্তির কথা বললেও হয়নি নতুন কথা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho