
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৈত্রী এক্সপ্রেস ৯ দিন ও সাতদিন ভারত থেকে সব ধরনের মালামাল দর্শনা আন্তর্জাতিক রেলবন্দরে আসা বন্ধ থাকবে। এ সময় বন্দরে কোনো মালামাল খালাসের কাজ করা হবে না।
দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ম্যানেজার মির্জা কামরুর হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ রেলের নির্দেশানুযায়ী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি ও বেসরকারি ব্যাংক ছুটিতে থাকবে। এ কারণে বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুক্রবার (১৯ জুন) সাতদিন ভারত থেকে রেলপথে দর্শনা বন্দরে কোনো মালামাল আমদানি করা হবে না। একইসঙ্গে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত ৯ দিন দর্শনা স্টেশন হয়ে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ছুটি শেষে বন্দরের কার্যক্রম আগের মতো স্বাভাবিক নিয়মে চলবে।
দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ওসি আতিকুর রহমান জানান, দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho