
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেয়ার ঘোষণা দিয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি৷ কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশার মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা।কিন্তু শিল্পীদের নিরাশ করেনি ‘দানবীর’ খ্যাত এ অভিনেতা
সংবাদমাধ্যম অনুযায়ী, সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।
উপস্থিত ৩৫০ জন শিল্পীকে বুধবার এ উপহার তুলে দেওয়া হয়েছে৷ এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী এবং এফডিসির কর্মচারীদের মধ্যে আজই সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho