প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২৪, ১০:১০ এ.এম
চেয়ারম্যান আলমগীরের আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত

রাজবাড়ী বালিয়াকান্দিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল প্রতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) রাতে দিবসটি উপলক্ষে নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো বাদশা আলমগীর এর আয়োজনে ইউনিয়নের বড় হিজলী গ্রামে তার বাস ভবনে এ প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় চার হাজার লোক এতে অংশগ্রহণ করেছে।
এসময় নবাবপুর ইউপি চেয়ারম্যান মো বাদশা আলমগীর বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আ.লীগের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে সেই দলের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকল নেতৃবৃন্দের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
তিনি আরো বলেন আ.লীগ আমার ভালোবাসার সংগঠন এদলটি ক্ষমতায় আছে বলেই দেশ আজকে উন্নয়ন এর রোল মডেলে পরিনত হয়েছে। সেজন্য মানুষ বার বার আ.লীগকে ক্ষমতায় বসিয়েছে।
সেই সাথে আমার রাজনৈতিক অভিভাবক রাজবাড়ী ২ আসনের উন্নয়নের রূপকার মাননীয় রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম
আমাদের এলাকায় ব্যপক উন্নয়ন করেছেন পাশাপাশি আমাকে সেই উন্নয়নের সহযোগী করেছেন সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho