
নেত্রকোণার কেন্দুয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে মৌ আক্তার (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার উপপরিদর্শক আলিমুল রাজি জানান, বুধবার (২৬ জুন) বিকালে কেন্দুয়া পৌর এলাকার কমলপুর নিউটাউন গ্রামে নিজ ঘরের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে ওই তরুণী আত্মহত্যা করেছেন।
মৌ আক্তার কেন্দুয়া পৌর এলাকার নিউটাউন এলাকার কবির উদ্দিন তালুকদারের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, মৌ ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। এবার চেষ্টা করেও কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
স্থানীয়দের বরাতে এসআই আলিমুল রাজি জানান, মৌ আক্তার তার বাবার সঙ্গে ঢাকায় থাকতেন। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার মা মারা যান। এর মধ্যে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। পরিবারের সবাই একসঙ্গে ঈদ উদযাপন করার জন্য কেন্দুয়া আসেন। ঈদের পর মৌকে বড় বোন ও ছোট ভাইয়ের কাছে রেখে বাবা তার সৎ মাকে নিয়ে ঢাকায় ফিরে যান। বুধবার দুপুরে গোসল করে মৌ তার শয়নকক্ষে যান। বেলা গড়িয়ে বিকাল হয়ে এলেও খাওয়া-দাওয়া না করায় ছোট ভাই তাকে খাওয়ার জন্য ডাক দিতে যান। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে শয়নকক্ষে গিয়ে মৌকে ফ্যানের সঙ্গে নিজের ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রতিবেশীদের সহায়তায় সেখান থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আলিমুল রাজি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho