প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৪, ১২:০৬ পি.এম
বালিয়াকান্দিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ জুন) উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেকে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। এসময় ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho