
বিশ্বখ্যাত অন্তর্বাস সংস্থা ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’ এর অংশীদার হলেন প্রিয়াঙ্কা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় এমন খবর নিজেই জানিয়েছেন এই সাবেক বিশ্বসুন্দরী।
অভিনেত্রী লিখেছেন, ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’-এর পার্টনার হতে পেরে আমি রোমাঞ্চিত। কারণ আমরা একসঙ্গে লিঙ্গভিত্তিক সমতার দিকে অগ্রসর হব আর ভিক্টোরিয়া’স সিক্রেট ইমপ্যাক্ট ফান্ডের সঙ্গে মিলে VS20 কমিউনিটির কণ্ঠ হিসেবে কাজ করব।
প্রিয়াঙ্কা জানান, তারা একসঙ্গে ল্যাতিন আমেরিকার মহিলাদের স্বাস্থ্য ও আর্থিক পরিস্থিতির উন্নয়নের জন্য কাজ করবেন। ইউকের নারীদের কারিগরি শিক্ষাও দেওয়া হবে। আর কলম্বিয়ার নারীরা পাবেন ফেলোশিপ।
অভিনেত্রীর কথায়, সারা বিশ্বের নারীদের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক সমতা আর অর্থনৈতিক উন্নতির জন্য এই ধরনের পার্টনারশিপ প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৭৭ সালে অর্থার ৪৭ বছর আগে ‘ভিক্টোরিয়া’স সিক্রেট’ শুরু হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্র্যান্ডের সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। নয়ের দশকে আবার ‘ভিক্টোরিয়া’স সিক্রেট ফ্যাশন শো’ শুরু হয়। তাতেই ব্র্যান্ডের সাফল্যো আকাশছোঁয়া হয়।
সারা বিশ্বের নামী মডেলরা এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে মুখিয়ে থাকেন। এমন ব্র্যান্ডের সঙ্গে এবার প্রিয়াঙ্কা চোপড়ার নাম যুক্ত হল। তাতেই শুভেচ্ছার বন্যা সোশাল মিডিয়ায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho