প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৪, ৫:১৩ পি.এম
কেরানীগঞ্জে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে মধুমাস উৎসব

বাঙালি সংস্কৃতির বিকাশ ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ শাখার উদ্যোগে স্থানীয় আগানগর গুদারাঘাট এলাকায় ব্যাংকে নিজস্ব কার্যালয় আজ দুপুরে ব্যবসায়ী ও সাধারণ ব্যাংকের গ্রাহকদের জন্য ফল উৎসব উপলক্ষে মধুমাস উৎসবের আয়োজন করা হয়। মধুমাস অনুষ্ঠানে দেশের বিভিন্ন মৌসুমী ফল দিয়ে আগত অতিথিদের আপ্যায়ন করানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী বিল্লাল হোসেন । সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক কেরানীগঞ্জ শাখা ব্যবস্থাপক রাশেদ আহমেদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আইএফআইসি ব্যাংক আগানগর শাখা ব্যবস্থাপক শাকের ইমরান । বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি কাস্টমার ম্যানেজার রাফসানজানি, বীর মুক্তিযোদ্ধা কবির আহমেদ তালুকদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান লিটন, হামিদ আলী, হাজী আব্দুল হামিদ, মোঃ ফজল, মাহবুব আলম ও মোহাম্মদ নুরু মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ীরা । অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাজী বিল্লাল হোসেন বলেন, বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যধারণ করার জন্য আইএফআইসি ব্যাংক যে সুন্দর ফল উৎসবের আয়োজন করেছে তা আমাদের সংস্কৃতি বিকাশে বিশেষ অবদান রাখবে । দেশীয় বিভিন্ন ফল আমাদের স্বাস্থ্যের এবং অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখে । সবাই বিভিন্ন মৌসুমে এ ধরনের ফল উৎসব আয়োজন করলে আমরা আমাদের বাঙালি চেতনা ও ঐতিহ্যকে ধরে রাখতে পারব ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho