
পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এসময় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাইন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করেছ। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ৩ টায় শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় চলা সংঘর্ষে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এখনো সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে দুপুর সোয়া ১২ টার দিকে সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্রিফিংয়ে বলা হয়, ১৪-১৬ জুলাই কোটা আন্দোলনের কারণে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের সব ধরণের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বিকেল ৪টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
তবে হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের রুমও ভাংচুর করে। পরে পুলিশ তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময়ে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও দাবি করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho