
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে জল্পনার অন্ত নেই। গত কয়েক মাস ধরে তাদের দাম্পত্য কলহ নিয়ে তৈরি হয়েছে বহু প্রশ্ন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এই তারকা দম্পতিকে একসঙ্গে দেখতে না পাওয়ায় ঘনীভূত হয়ে ওঠে অভিষেক-ঐশ্বরিয়ার দূরত্বের জল্পনা।
তবে ঐশ্বরিয়া-অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে বচ্চন পরিবার চুপ থাকলেও খবর রটেছে বচ্চন পরিবারে অশান্তি চরমে। অভিষেক ও ঐশ্বরিয়ার কেউই নাকি একে অপরের মুখ দেখেন না। এদিকে জটিল পরিস্থিতিতে পড়েছে তাদের ছোট্ট মেয়ে আরাধ্যা। এখন আরাধ্যা কার কাছে থাকবে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এরই মধ্যে খবর এলো- দেশ ছাড়লেন ঐশ্বরিয়া। তবে কাউকে সঙ্গে নিয়ে নয়, বচ্চন তো নয়ই; আরাধ্যাকেও সঙ্গে নিচ্ছেন না তিনি।
বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, অভিষেক-আরাধ্যাকে ছেড়েই মার্কিন মুলুকে পা দিলেন ঐশ্বরিয়া। এক বিজ্ঞাপনের শ্যুটিংয়েই নাকি নিউ ইয়র্কে রয়েছেন ঐশ্বরিয়া। বেশ কয়েকদিন সেখানেই থাকবেন। জানা গেছে, কাজ শেষ করে একাই নিউ ইয়র্কের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি।
বচ্চন পরিবারে ফাটল ধরার খবর নতুন নয়। বলিউড অন্দরমহলে গুঞ্জন, ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে কোন্দলের জন্যই নাকি ঐশ্বরিয়া বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সম্পত্তির জেরেই নাকি এমন বিবাদ বলে শোনা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho