
মোবাইল ডাটায় ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ব্যবহারেও অনেকের সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন অনেকে। তবে কেউ কেউ মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে টেক্সট ও ছবি পাঠাতে পারছেন। অন্যদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে এখনও পর্যন্ত কোনও সমস্যার খবর পাওয়া যায়নি।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড বন্ধ করা হয়েছিল। ইন্টারনেট চালু করা হলেও বেশ কিছুদিন বন্ধ ছিল ফেসবুক। ফলে আবারও ফেসবুক বন্ধ করা হলো কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকে।
ফেসবুক সার্ভারে কোনও সমস্যা হয়েছে কিনা জানতে ‘ডাউনডিটেক্টর’ নামের সাইটে গিয়ে জানা যায়, এই মুহূর্তে কোথাও ফেসবুকের টেকনিক্যাল কোনও সমস্যা কেউ রিপোর্ট করেনি। এছাড়া মেটা তাদের প্রোডাক্টের কোনও ইস্যু বা অভিযোগ এখনও পাচ্ছে না বলে জানায় তাদের নিজস্ব ওয়েব ‘মেটা স্ট্যাটাসে’।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই রাত ৯টার দিকে সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়। ওই সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল। ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট সচল করে দেওয়া হলেও বন্ধ ছিল মেটার চারটি প্ল্যাটফর্ম ও টিকটক। তবে এ সময় ইউটিউব চালু ছিল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho