
শরীয়তপুরের গোসেরহাটের কোদালপুর নদীতে ১০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো ৩ জন। ছেলের জন্য ঢাকা থেকে গ্রামে পাত্রী দেখতে এসে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
নিহত দুজনের নাম সাহানা (৪৫) ও ডলি (২৮)। সম্পর্কে তারা মা ও মেয়ে।
ওসি পুষ্পেন দেবনাথ বলেন, পুরান ঢাকার ধোলাইখাল নারিন্দা থেকে কোদালপুর আত্মীয়ের বাড়িতে আসেন তারা। এরপরে আজ সকালে কোদালপুর থেকে ছেলের জন্য পাত্রী দেখতে ট্রলারযোগে মাঝেরচর রওনা হোন তারা। মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় ট্রলারটি অতিরিক্ত ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়াও তিনজন আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখনও তিন যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও ডুবরি দল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho