
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নামলো সংগীতশিল্পীরা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেছেন সংগীতশিল্পীরা। সেখানেই তারা সংহতি জানাবেন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে।
শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার পর সংগীতশিল্পী ও সংগীত অনুরাগীরা রবীন্দ্র সরোবরে জড়ো হতে থাকেন। এরপর তারা র্যালি করে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন।
আমরা এখন ৩টায় রবীন্দ্র সরোবরে সবাই জড়ো হয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাবো। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীদের পাশে আমরা আছি।
এ বিষয়ে সংগীতশিল্পী আহমেদ হাসান সানী তার ফেসবুকে লিখেছেন, ‘দেখা হবে শহীদ মিনারে। আসেন সবাই।’
সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু ফেসবুকে লিখেছিলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা সংগীতশিল্পীরা একত্র হয়ে সুরের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করতে যাচ্ছি। গানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের সমর্থন দেব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন।’
এরশাদুল হক আরও লিখেছিলেন, ‘আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করছি, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন তারকাদের অনেকেই। এদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ঢাকার ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের বিভিন্ন শাখার শিল্পী ও কর্মীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধ শিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho