
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ নয়নতারার। দক্ষিণী এ অভিনেত্রীর শাহরুখের সঙ্গে জুটি বেশ মনে ধরেছে দর্শকের। কিন্তু, তার মন জুড়ে রয়েছেন অন্য কেউ। তিনি হলেন সালমান খান। সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তার ভালোবাসার কথা।
সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার একটি দৃশ্য ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন নয়নতারা। সেখানে দেখা যাচ্ছে ভাগ্যশ্রী ও সালমানের দৃশ্যের স্থিরচিত্র। নিচে সংলাপ, ‘আমাদের বন্ধুত্বকে তুমি কী নাম দেবে?’ সঙ্গে বাজছে, ছবির জনপ্রিয় গান, ‘দিল দিওয়ানা, বিন সজনাকে মানে না...’। নয়নতারা জানিয়েছেন, তার প্রিয় এই ছবিটি তিনি আরও একবার দেখলেন।
তিনি লিখেছেন, ‘এরা দুই জন এবং এই ছবিটি, বিশুদ্ধ ভালোবাসা।’ সঙ্গে রয়েছে দু’টি ভালোবাসার ইমোজি। বোঝাই যায়, নয়নতারা একজন সালমান ভক্ত।
তবে এই প্রথম নয়, সালমানের প্রতি তার অনুরাগের কথা নয়নতারা এর আগেও প্রকাশ্যে জানিয়েছেন। ২০২২ সালে নয়নতারা-চিরঞ্জীবীর সিনেমার ‘গডফাদার’-এ অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন বলিউড ভাইজান। সেই সময় নয়নতারা তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘সকলেই সালমান স্যরকে ভালোবাসেন, আর কেন ভালোবাসেন তার একটা দৃষ্টান্ত হতে পারে এই সিনেমাটি। ধন্যবাদ, আপনার বিস্ফোরক অভিনয় এই সিনেমাকে আরও বড় করে তুলেছে।’
তবে শুধু নয়নতারাই নন, দিন কয়েক আগে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবির গানই নিজের গাড়িতে বাজিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘আ যা শাম হোনে আয়ি...’ গানের সঙ্গে তিনি লিখেছিলেন নব্বইয়ের দশকের স্মৃতিমেদুরতার কথা। ঘটনাচক্রে প্রিয়াঙ্কা ও নয়নতারা, দু’জনের নব্বইয়ের দশকে কাটিয়েছেন তাদের শৈশব। প্রিয়াঙ্কার জন্ম ১৯৮২ সালে, নয়নতারার ১৯৮৪। কিন্তু এতগুলো বছর পরেও প্রায় একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছেন সালমান খান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho