
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় শিল্পপতি এস এম আমজাদ হোসেনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে তাকে আটক করা হয়।
আমজাদ হোসেন সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি লকপুর গ্রুপের মালিক। তার হিমায়িত মৎস্য ও ফুড প্রসেসিং প্যাকেজিং, অটোব্রিকস, টাইলস ইন্ডাস্ট্রি ও ডেভেলপারসহ একাধিক ব্যবসা রয়েছে। তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠজন। তার বিরুদ্ধে বন্ড জালিয়াতির ঘটনায় দুদকের মামলা রয়েছে বলে জানা গেছে।
বিজিবি সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, তাদের কাছে তথ্য রয়েছে, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে- এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন। এ তথ্যের ভিত্তিতে সীমান্তে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ভোমরা ইমিগ্রেশন পার হয়ে ভারতে যাচ্ছিলেন আমজাদ হোসেন। সেখান থেকে তাকে আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho