প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৪, ৫:০৫ পি.এম
জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করা হয়েছে।
রোববার (১১ আগষ্ট)বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমদ-এর আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট হতে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হল।
সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ বলেন, আদালতের রায়ের প্রেক্ষিতে আমার জয়েন করার কথা ১ বছর আগেই। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এটা বিলম্ব হয়েছে। আমার সামাজিক অবস্থানের কারণে আমাকে হেয় করা হয়েছে। মিজান সাহেব এর অনৈতিকভাবে করা সকল চেষ্টাই ব্যার্থ হয়েছে। আমাকে বিশ্ববিদ্যালয় ও ছাত্রদের থেকে আলাদা করতে পারেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নাসির স্যারকে যে কারণে বরখাস্ত করা হয়েছিলো, সেটি বৈজ্ঞানিকভাবে যাচাই বাচাই করা হয়নি। এটা অন্যায় হয়েছিলো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho